সিরাজগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র্যালি
- আপডেট সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় শহরের বাজার স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে সিরাজগঞ্জ কোর্ট চত্বর থেকে এক বিশাল র্যালি শহরের গুরুত্বপূর্ণ স্হান প্রদক্ষিণ করে। র্যালি শেষে বাজার স্টেশন চত্বরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খানের সভাপতিত্বে ও শহর সভাপতি মাওলানা
জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা জননেতা অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। উক্ত র্যালি ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা উপদেষ্টা জননেতা অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা
জননেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সিরাজগঞ্জ শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা মাওলানা মোস্তফা মাহমুদ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন জেলা কোষাধ্যক্ষ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসাদুল্লাহ মন্ডল, জেলা তথ্য প্রযুক্তি সম্পাদক সুমন আহমেদ, সদর সভাপতি মোঃ আবুল হাসেম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কামারখন্দ উপজেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ।


















