ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই: মিয়া গোলাম পরওয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ দিবস উপলক্ষে আমি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংবাদপত্র সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরো বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাক্সক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।

গোলাম পরওয়ার আরো বলেন, দুঃখজনক হলেও সত্য, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই: মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৩:০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬