ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক শিল্পের মতো সুবিধা দেওয়া হবে: অর্থমন্ত্রী কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন হোসাফের মোয়াজ্জেম সংস্কার বাস্তবায়নে বিএনপির টালবাহানার কথা ইইউকে জানালেন বিরোধীদলীয় নেতা অধিবেশন চলাকালে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দূর্নীতিবিরোধী কার্ড চান আসিফ মাহমুদ সংকট সমাধানে প্রয়োজন কার্যকরী পদক্ষেপ: ড. মাসুদ তারেক রহমানের সফল নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সম্পন্ন হয়েছে : সেতুমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের আরো কাছে বাংলাদেশ জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

সংকট সমাধানে প্রয়োজন কার্যকরী পদক্ষেপ: ড. মাসুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, কার্ড দিয়ে সংকট সমাধান করা যাবে না, সংকট সমাধানের জন্য প্রয়োজন কার্যকরী পদক্ষেপ।

তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড সহ সরকারের যত ধরনের কার্ড আছে সেই কার্ড কী প্রতিটি পরিবার পাবে?- যদি না পায় তাহলে কী রাষ্ট্র কর্তৃক আবারও বৈষম্য সৃষ্টি করা হচ্ছে না?

সোমবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক এই সভা অনুষ্ঠিত হয়।

কার্ডের নামের জনগণকে ধোঁকা না দিয়ে সিন্ডিকেট বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ হলে সংকট কেটে মানুষের স্বস্তি ফিরে আসবে।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি আন্দোলন-সংগ্রামে কৃষক শ্রমিক মেহনতি মানুষের রক্ত লেগে আছে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সোহেল রানা মিঠুর পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়া মহানগরীর কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সব সাংগঠনিক থানা সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংকট সমাধানে প্রয়োজন কার্যকরী পদক্ষেপ: ড. মাসুদ

আপডেট সময় : ১০:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬