ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে

আসেফ আবিদ: দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত শহীদ আলী রায়হান ভবন, হাজী মোহাম্মদ মোহসিন ভবন, উদ্ভীদ বিজ্ঞান ভবনসহ রাজশাহী কলেজের বিভিন্ন ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজ কেন্দ্রে প্রায় ৬০০০ শিক্ষার্থী অংশগ্রহন করে।

দিনাজপুর থেকে আসা পরীক্ষার্থী জাহিদ হাসান বলেন পরীক্ষা তুলনামূলক ভালো হয়েছে । বিগত বছরের থেকে প্রশ্ন একটু কঠিন হয়েছে। আরেকজন পরীক্ষার্থী পারভীন সুলতানা বলেন প্রশ্ন মোটামুটি ভালো ছিল কিন্তু গতবারের তুলনায় একটু কঠিন হয়েছে। কলেজের ভেতরের পরিবেশ ও ভালো ছিল ।

পরীক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন তথ্য কেন্দ্রের ব্যবস্থা করেছিল এর পাশাপাশি পানি, শরবত, কলম সহ অভিভাবকদের জন্য অভিভাবক ছাউনির ব্যবস্থা করা হয় । এ বিষয়ে একজন অভিভাবক জানান তারা অনেক দূর থেকে এসে এতো সুন্দর একটা বসার পরিবেশ পেয়ে খুবই আনন্দিত।তিনি ছাত্র সংগঠন গুলোকে ধন্যবাদ জানিয়েছেন ।

আরেকজন অভিভাবক শ্রাবনী সরকার জানান তিনি তার মেয়ে ও ভাতিজিকে পরীক্ষা কেন্দ্রের পৌঁছে দিয়ে বসার এত সুন্দর জায়গা পাওয়ার জন্য ছাত্র সংগঠন ও সেচ্ছাসেবামূলক সংগঠন গুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ছাত্র দলের রাজশাহী কলেজ শাখার আহ্বায় খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, কেন্দ্র ভুল করা শিক্ষার্থীদের সঠিক পরিক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বাইক সেবা, অভিভাবকদের বসার ব্যবস্থা, নিরাপদ পানিসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

রাজশাহী কলেজ ইসলামী ছাত্রশিবির সভাপতি মোশারফ হোসেন বলেন, রাজশাহী কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য সেবা দিতে তথ্য কেন্দ্র, কলম, নিরাপদ পানি, খাবার স্যালাইন, ব্যাগ ও মোবাইল ফোন আমানত রাখার ব্যবস্থাসহ জুলাই শহীদদের স্মরণে আমরা বিভিন্ন বুথ স্থাপন করেছি। এ ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রনে আমাদের ভাইয়েরা দায়ীত্ব পালন করছে। আর অভিভাবকদের বসার ব্যবস্থা ও নিরাপদ পানির ব্যবস্থা রেখেছি।

এ ছাড়াও রাজশাহী কলেজে ভর্তিচ্ছু নারী শিক্ষার্থী ও নারী অভিভাবকদের জন্য ইসলামী ছাত্রী সংস্থা কেন্দ্র স্থাপন, কলম, নিরাপদ পানি, খাবার স্যালাইন, ব্যাগ ও মোবাইল ফোন আমানত রাখাসহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় : ০৩:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬