চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাজশাহীতে মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০২:৫৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেল সোয়া ৫টায় নগরীর জাদু ঘড় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সভাপতি ইমরান নাজির বলেন যেভাবে ছাত্রলীগ ক্যাম্পাস গুলোকে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণ করতে চাইতো ঠিক সেভাবে ছাত্রদল নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। তিনি বলেন সাধারণ মানুষের কাছে ছাত্রদল যেভাবে চাঁদাবাজ হিসেবে পরিচিতি পাচ্ছে এরকম চলতে থাকলে তাদের নেতা যেভাবে লন্ডনে পালিয়ে গিয়েছিল তাদেরকেও সেভাবে পালাতে হবে।
ছাত্রদলকে আদর্শের রাজনীতি করে একসাথে নতুন বাংলাদেশ গঠনের কাজ করার আহবান করেন এই শিবির নেতা । চাঁদাবাজি দখলদারিত্ব সন্ত্রাসী কার্যক্রম চলমান থাকলে রাজশাহীকে ছাত্রদলমুক্ত করার হুঁশিয়ারি প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শিবিরের সাবেক সভাপতি হাফেজ খাইরুল ইসলাম, রাজশাহী কলেজ শিবিরের সভাপতি মোশারফ হোসেন , রাজশাহী সিটি কলেজ শিবিরের সভাপতি শাহীন রেজাসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে শিবির নেতা-কর্মীদের “নারায়ে তাকবীর-আল্লাহু আকবার” “গুপ্ত বলিস কাদের কে তুই ছিলি লন্ডনে” “সবাই ধরে বারবার শিবির ধরে একবার” সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।




















