ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ হজ ক্যাম্পে চালু হলো লাগেজ র‌্যাপিং সেবা তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফের ঢাকায় ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত সংস্কারের পথ থেকে কি বিচ্যুত হচ্ছে বাংলাদেশ?: আল জাজিরার বিশ্লেষণ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাজশাহীতে মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল মার্কিন অবরোধের মধ্যেই দু’টি জাহাজ জব্দ করলো ইরান হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভাগীয় কমিশনারকে শিবিরের স্মারকলিপি

বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে ২ দিন ভার্চুয়াল বিচারকাজ চলবে হাইকোর্টে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সপ্তাহে দুইদিন হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে। রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে “আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০: (২০২০ সনের ১১ নং আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করত” তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ (দুই) দিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সকল বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যেকোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নাম্বারসহ নিজে অথবা তার প্রতিনিধি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে আগামী ২০ এপ্রিল ২০২৬ এর মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ প্রদান করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে ২ দিন ভার্চুয়াল বিচারকাজ চলবে হাইকোর্টে

আপডেট সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬