ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: দেশের সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন। বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে এই বিপুলসংখ্যক পদ খালি রয়েছে।”

তিনি জানান, শ্রেণিভিত্তিক হিসাবে দেখা যায়, প্রথম শ্রেণির (প্রথম থেকে নবম গ্রেড) শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণির (১০ম থেকে ১২তম গ্রেড) পদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। ১৩ থেকে ১৬তম গ্রেডে শূন্য রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ। এছাড়া, অন্যান্য পদে শূন্য রয়েছে ৮ হাজার ১৩৬টি।

প্রতিমন্ত্রী জানান, এসব শূন্য পদ পূরণে সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে। এর আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি পদ ছয় মাসে, ৪ হাজার ৪৫৯টি পদ এক বছরের মধ্যে এবং ৩ হাজার ১১০টি পদ পাঁচ বছরের মধ্যে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ কর্মচারী নিয়োগ কর্মসূচির অগ্রগতি জানতে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কাছে সর্বশেষ নিয়োগ পরিস্থিতি এবং শূন্য পদের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, সরকারি দলের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এ সময় ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার

আপডেট সময় : ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬