ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে: রাসিক প্রশাসক রাবিতে শহীদ হবিবুর রহমান ও সুখরঞ্জন সমাদ্দারের অন্তর্ধান দিবস পালিত মধ্যপ্রাচ্যে এতো তেল আসলো কোথা থেকে? জমি দখলের অভিযোগ অস্বীকার রাজশাহীর কৃষকদল নেতার ট্রাম্পকে সরাতে জেডি ভ্যান্সের নেতৃত্বে কমিশন গঠনের প্রস্তাব পুলিশ গুলি করলে তায়িম মা মা বলে মাটিতে লুটিয়ে পড়ে: ট্রাইব্যুনালে শহীদ তায়িমের বাবা ময়নাল হোসেন   রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণে ৬ দফা দাবিতে স্মারকলিপি বাল্য বিবাহ নিরোধ আইন ইসলামী সভ্যতা বিরোধী রাজশাহীতে ঘুড়ি উৎসবে রাজনৈতিক নেতাদের মিলনমেলা ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে ডলারের দরপতন

রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে: রাসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীতে সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আগামী ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২জন টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১জন টিকাদানকারী ও ১জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
তিনি আরো বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরপরই হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করেছে। হাম রোগ প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি সকলের সহযোগিতায় আমরা রাজশাহী নগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এজন্য প্রতিটি পরিবারের অভিভাবকদেরও সতর্ক হতে হবে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডাঃ মোঃ রেজাউর রহমান মিল্টনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ০৬ মাস থেকে ০৫ বছরের কম বয়সি সকল শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। পূর্বে টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগ হলেও এই বয়সের সকল শিশুকে এই ক্যাম্পেইনে সময় ১ ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হলে এবং ৫ বছরের কম বয়সি অর্থাৎ ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপের ( VAXEPI ) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রশনের ছাড়াও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদেরকে বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া ছাত্র-ছাত্রী নিকটবর্তী যেকোন স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে। টিকা গ্রহণকারী সকল উদ্দিষ্ট শিশু/ ছাত্র-ছাত্রী VAXEPI অ্যাপ হতে টিকার সনদ ডাউনলোড করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে: রাসিক প্রশাসক

আপডেট সময় : ১২:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬