ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে: রাসিক প্রশাসক রাবিতে শহীদ হবিবুর রহমান ও সুখরঞ্জন সমাদ্দারের অন্তর্ধান দিবস পালিত মধ্যপ্রাচ্যে এতো তেল আসলো কোথা থেকে? জমি দখলের অভিযোগ অস্বীকার রাজশাহীর কৃষকদল নেতার ট্রাম্পকে সরাতে জেডি ভ্যান্সের নেতৃত্বে কমিশন গঠনের প্রস্তাব পুলিশ গুলি করলে তায়িম মা মা বলে মাটিতে লুটিয়ে পড়ে: ট্রাইব্যুনালে শহীদ তায়িমের বাবা ময়নাল হোসেন   রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণে ৬ দফা দাবিতে স্মারকলিপি বাল্য বিবাহ নিরোধ আইন ইসলামী সভ্যতা বিরোধী রাজশাহীতে ঘুড়ি উৎসবে রাজনৈতিক নেতাদের মিলনমেলা ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে ডলারের দরপতন

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণে ৬ দফা দাবিতে স্মারকলিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অতিরিক্ত পরামর্শ ফি নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, শিশু হাসপাতাল চালু এবং সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এসব দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাপা রাজশাহী জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, বেসরকারি সংস্থা রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বাপার কোষাধ্যক্ষ জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, রাজশাহীতে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক হঠাৎ করেই পরামর্শ ফি এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা নির্ধারণ করেছেন, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এর ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এছাড়া স্মারকলিপিতে রাজশাহীতে নির্মিত বিশেষায়িত শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবি জানানো হয়। এতে বলা হয়, কয়েক বছর আগে হাসপাতালটির নির্মাণ কাজ সম্পন্ন হলেও এখনো চালু না হওয়ায় শিশুদের বিশেষায়িত চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণে ৬ দফা দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬