ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জমি দখলের অভিযোগ অস্বীকার রাজশাহীর কৃষকদল নেতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. শরফুজ্জামান শামিম। বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে শামিম দাবি করেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। এসব প্রতিবেদনের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত কথিত মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন শিখা ও তাঁর স্বামী হাসানুজ্জামান বাবু পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছেন। একই সঙ্গে তিনি তাঁদের বিরুদ্ধেও অন্যের জমি দখলের অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে শামিম জমির মালিকানা ও ক্রয়-বিক্রয়ের ধারাবাহিক তথ্য তুলে ধরে জানান, সংশ্লিষ্ট জমিটি মূল মালিকদের কাছ থেকে যথাযথ কাগজপত্র যাচাই-বাছাই করে বৈধভাবে ক্রয় করা হয়েছে। জমির সীমানা নির্ধারণ ও বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, ২০১৯ সালে প্রতিপক্ষ জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে জমির একটি অংশ দখলের চেষ্টা করে। এ ঘটনায় প্রতিবাদ জানালে জমির পূর্ব মালিককে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি পুনরায় সীমানা প্রাচীর নির্মাণের সময় পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় এবং উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেয়। এ বিষয়ে শামিম বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলেছেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করে গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমির প্রকৃত মালিক মো. বাদশা মিয়া। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জমি দখলের অভিযোগ অস্বীকার রাজশাহীর কৃষকদল নেতার

আপডেট সময় : ০৯:৫৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬