ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাবিতে শহীদ হবিবুর রহমান ও সুখরঞ্জন সমাদ্দারের অন্তর্ধান দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: আজ ১৫ এপ্রিল অধ্যাপক হবিবুর রহমানের অন্তর্ধান দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী সৈন্যরা গণিত বিভাগের শিক্ষক হবিবুর রহমানকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধকালে শহীদ তিন শিক্ষকের অন্যতম তিনি।
শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ১০:৩০ মিনিটে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এসময় গণিত বিভাগের সভাপতি প্রফেসর মো. আসাবুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধকালে শহীদ তিন শিক্ষকের অন্যতম ভাষা বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারের স্মরণে ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় রাবি গ্রন্থাগার প্রাঙ্গণে শহীদের সমাধিতে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তানী সৈন্যরা ভাষা বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারকে রাবি ক্যাম্পাসের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তাঁর দেহাবশেষ ক্যাম্পাস সংলগ্ন কাজলা এলাকার এক পুকুর পাড়ে পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাবিতে শহীদ হবিবুর রহমান ও সুখরঞ্জন সমাদ্দারের অন্তর্ধান দিবস পালিত

আপডেট সময় : ১১:৫৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬