ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে সরাতে জেডি ভ্যান্সের নেতৃত্বে কমিশন গঠনের প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংবিধানের ২৫তম সংশোধনীর অধীনে পদ থেকে সরিয়ে দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন হাউজ ডেমোক্র্যাটরা। গত মঙ্গলবার এই প্রস্তাবটি উত্থাপন করেন হাউজ জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন।

৭৯ বছর বয়সী ট্রাম্প এখন আর দেশ পরিচালনার যোগ্য নন বলে যুক্তি দিচ্ছেন সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনানসহ অনেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা। জেমি রাসকিন এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দেন, মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেন, তখন তার ওপর জনগণের আস্থা নজিরবিহীনভাবে কমে যায়। এটি এখন জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

প্রস্তাবিত এই বিলে আরো ৫০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা সহ-পৃষ্ঠপোষকতা করেছেন। এই কমিশনের কাজ হবে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম কি না, তা নির্ধারণ করা।কমিটিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের দ্বারা মনোনীত চারজন সাবেক নির্বাহী কর্মকর্তা এবং আটজন চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞসহ মোট ১৭ জন সদস্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করেন প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজে এই বিল পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। এর আগে ২০২৪ সালে জো বাইডেনের বিতর্কিত বিতর্ক পারফরম্যান্সের পরও রিপাবলিকানরা একই ধরনের দাবি তুলেছিলেন, যা পরে আলোর মুখ দেখেনি। ট্রাম্প সেই নির্বাচনে কমালা হ্যারিসকে পরাজিত করে আবারো ক্ষমতায় আসেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্পকে সরাতে জেডি ভ্যান্সের নেতৃত্বে কমিশন গঠনের প্রস্তাব

আপডেট সময় : ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬