ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

ক্যাম্পাস রিপোর্টার: চৈত্র সংক্রান্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ প্রতিযোগিতা। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন সংলগ্ন রংপুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি আবাসিক হল থেকে ১১ টি ভেলা এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শহীদ সালাম-বরকত হল, দ্বিতীয় স্থান নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় স্থান অধিকার করে কামাল উদ্দিন হল।

বিজয়ীদের পুরস্কারে গ্রাম বাংলার ঐহিত্য ধরে রাখতে ১ম, ২য় ও তৃতীয় দলকে যথাক্রমে রাজহাঁস, মুরগি ও একজোড়া কবুতর পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এসময় জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, “ এটা আমাদর ঐতিহ্যের অংশ। এই খেলায় কেউ পরাজিত হয়নি। খেলায় অংশগ্রহনের মাধ্যমে সবাই বিজয়ী হয়েছে।”

উপাচার্য ড. মো. কামরুল আহসান বলেন, ‘পুরোনো বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরে পদার্পণ করছি। এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক বন্ধনকে আরো দৃঢ় করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও জাকসু সবাই মিলে আগামী দিনগুলোতেও একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬