সংবাদ শিরোনাম ::
বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম ট্রাভেলসের একটি বাস সি ব্লক এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।




















