ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পিতা-পুত্র নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট অঞ্চলে আলবানির কাছাকাছি এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামের একই পরিবারের বাবা-ছেলে। ওই বাংলাদেশি পরিবারটি নিউইয়র্ক সিটি থেকে আপস্টেট যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। তারা হলেন- মোহাম্মদ হিরামন (৬০) ও তার বড় ছেলে নাজমুল এম রুবেল (৩০)।

কড়াইবাড়ী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম, জিয়া এবং পাশের পীরকাশিমপুর গ্রামের মঈদ আহমেদ নিহত হিরামনের ছোট ছেলে মোহাম্মদ নাজমুল হাসান অপুর বরাত দিয়ে তারা জানান, গত রাতে নিউইয়র্ক সিটি থেকে আলবানি যাওয়ার পথে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হিরামন ও তার বড় ছেলে নাজমুল এম রুবেল নিহত হন। এ ছাড়া হিরামনের ছেলের বন্ধু ফাহিম হালিমও এ দুর্ঘটনায় প্রাণ হারান।

এ সময় নিহত হিরামনের বড় মেয়ে ফাতেমা আক্তার রত্না (৩৬) এবং রত্নার চার বছর বয়সী মেয়ে ইকরা আয়াত গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপর গাড়ির আরও একজন আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল ৭ এপ্রিল বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে, প্রবাসে একই পরিবারের বাবা-ছেলের এমন মৃত্যুতে কড়ইবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (নিউইয়র্ক সময়) জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে (২৩৫১ নিউবোল্ড অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ হিরামন ২০১৮ সাল থেকে স্ত্রী নাজমা আক্তার, বড় ছেলে নাজমুল এম রুবেল, ছোট ছেলে মোহাম্মদ নাজমুল হাসান অপু, বড় মেয়ে ফাতেমা আক্তার রত্না ও ছোট মেয়ে রিমাকে নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পিতা-পুত্র নিহত

আপডেট সময় : ১১:৩০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬