সংবাদ শিরোনাম ::
২৫ মার্চ সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
বাসস: আসন্ন ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত (১ মিনিট) দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।
তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই ব্ল্যাকআউটের আওতার বাইরে থাকবে।




















