ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার ৯০ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

শিক্ষা ডেস্ক: কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৮৯.৯৯ শতাংশ। আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

সংস্থার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, এ বছর সারা দেশে মোট ২৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৪৯১ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩৯০ জন।

এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯২.৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪.৮১ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৪৭৮ জন ছাত্র এবং ৯৭ জন ছাত্রী সর্বোচ্চ ‘মুমতাজ’ (স্টার) বিভাগে স্থান করে নিয়েছেন।

ছাত্রদের মেধা তালিকায় ৯৩২ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন ঢাকার সূত্রাপুরের মাদ্রাসা বায়তুল উলুম ঢালকানগরের শিক্ষার্থী খালেদ হাছান। ৯২৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মো. আব্বাস। যৌথভাবে ৯২৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদপুরের জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মুতাসিম বিল্লাহ এবং ঢালকানগর মাদরাসার মুহা. আবু রায়হান।

অন্যদিকে, ছাত্রীদের মেধা তালিকায় ৮৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রামপুরা মহিলা মাদ্রাসার আসমা। ৮৮৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন লালমনিরহাটের আদিতমারি দারুল কোরআন মহিলা মাদ্রাসার মোছা. ফাতিমাতুয যাহরা এবং ৮৮১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন উত্তরার আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলার তাহসিনা সিদ্দীকা মারিয়া।

এবার ছাত্র ও ছাত্রীদের প্রতি ৫০০ জনের বিপরীতে ১ জন করে মোট ৩১ জন ছাত্র এবং ১৭ জন ছাত্রীকে মেধা তালিকায় স্থান দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার ৯০ শতাংশ

আপডেট সময় : ১০:১৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬