ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, সাড়ে তিন ঘণ্টার জার্নি শেষে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছে। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে রিসিভ করেন। তবে ভ্রমণকালে তার স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয় কি না- সেটি নিয়ে আমাদের একটা আশঙ্কা ছিল। কিন্তু তার তেমন কোনো জটিলতা দেখা দেয়নি।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অসুস্থ মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, এ সময় আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস সঙ্গে ছিলেন।

গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এরপর তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

গত শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

আপডেট সময় : ০৩:৩৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬