ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে বিশেষ নৌসেবা চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ নৌসেবা চালু করছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী ১৭ মার্চ থেকে ঢাকার দুটি ঘাট থেকে নির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস পরিচালনা করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাত্রীদের স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ সেবা চালু করছে।

এ উদ্যোগের আওতায় কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–কালিগঞ্জ–হিজলা–বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঢাকার বসিলা ব্রিজ-সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা–সদরঘাট–মুন্সিগঞ্জ–চাঁদপুর–ঈদগাই ফেরিঘাট এবং শরীয়তপুর–ইলিশা–হাকিমুদ্দিন–গলাচিপা নৌরুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকবে।

ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের আহ্বান জানিয়েছে। নৌপথে যাতায়াতের সময় কোনো জরুরি প্রয়োজন বা সেবাসংক্রান্ত সহায়তার জন্য যাত্রীদের বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে বিশেষ নৌসেবা চালু

আপডেট সময় : ১১:১৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬