ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: দেশে চলমান জ্বালানি তেলের সংকটের মুখে তেলের প্রধান ডিপোগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

মার্চ মাসে চলমান সংকটের কারণে দেশের বিভিন্ন জ্বালানি তেলের ডিপো থেকে ডিলারদের পক্ষ থেকে আকস্মিক ও বর্ধিত চাহিদা তৈরি হয়েছে । এই বিপুল চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করতে বিপণন কোম্পানিগুলো (পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড) হিমশিম খাচ্ছে । এর ফলে প্রধান প্রধান স্থাপনা ও ডিপোগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ।

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় তেলের ডিপোর প্রধান স্থাপনাসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে । যেসব এলাকায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে তার মধ্যে রয়েছে -খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা , দিনাজপুর জেলার পার্বতীপুর ও বরিশাল জেলার ডিপোগুলো ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এই পত্রে উল্লেখ করা হয়েছে যে, উদ্ভূত পরিস্থিতিতে বিপণন কোম্পানিগুলোর স্থাপনার নিরাপত্তা রক্ষা করা এখন সময়ের দাবি। জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে এবং যে কোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

আপডেট সময় : ১১:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬