স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, কৃচ্ছতাসাধন করার লক্ষ্য এই সিদ্ধান্ত। সেই সাথে নিরাপত্তা নিশ্চিত করা হয় এসব প্রোগ্রামে সে জন্য আমরা সবার সাথে মিটিং করেছি। তাছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিরাপত্তা বিষয়গুলো আমরা দেখে থাকি।
তিনি আরও বলেন, ২৬ মার্চ সাভার স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পনের সময় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ নিরাপত্তা নিশ্চিত করা যায়। সেই সাথে যাতায়ত সহজিকরণ করা যায় এই বিষয়গুলো আমরা দেখছি।
ঈদযাত্রার বিষয় তিনি বলেন, ঈদের আগে যে সমস্যা গুলো সৃষ্টি হয়। সেগুলো যেন না হয় সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। সড়ক পরিবহনে ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে পারি সে জন্য মিটিংগুলো করা হয়েছে বলে জানান তিনি।





















