ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটে ইন্টারন্যাশনাল ওমেন্স’ডে ডিবেট প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ইন্টারন্যাশনাল ওমেন্স’ডে ডিবেট কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক সোশাল কমপ্লায়েন্স প্রোগ্রাম।

সরকারি দল ও বিরোধী দল হিসেবে দুইটি গ্রুপে মোট ছয়জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক জেড এইচ এম মনজুর মোর্শেদ, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু ইসমাইল সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি। প্রতিযোগিতায় সরকারি দল জয়লাভ করে। সরকারি দলের সেরা বিতার্কিক নির্বাচিত হন মো: নাইম এবং বেসরকারি দলের হোমাইরা তাবাসুম।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় নারী ও পুরুষ সমান মর্যাদার অধিকারী। নারী জাতির সম্মান, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব। দেশ এগিয়ে যাবে। এই সংসদ মনে করে নারীর অধিকার প্রতিষ্ঠা পুরুষদের জন্যও ইতিবাচক পরিবর্তন আনে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুয়েটে ইন্টারন্যাশনাল ওমেন্স’ডে ডিবেট প্রতিযোগিতা

আপডেট সময় : ০৩:২৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬