সংবাদ শিরোনাম ::
ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত নেতারা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিলেন জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বিভিন্ন দেশের ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকবৃন্দ ও বিশিষ্ট নাগরিকগণ অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।




















