ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ঢাকায় আয়োজিত সরকারি এক অনুষ্ঠানে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করে আলোচনা তৈরি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে চলছে নানা আলোচনা।

আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্র প্রধানের দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন অতীতে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করলেও এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলাতেই এই আলোচনা তৈরি হয়েছে।

এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় আয়োজনগুলোয় বক্তব্য দিতে দেখা যায়নি তাকে। অন্তর্বর্তী সরকারের আঠারো মাসের শাসনের পর এই প্রথম তিনি সরকারি কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বিএনপির নতুন সরকারের সময়ে।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস- ২০২৬’ উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত নয় দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৩:৩৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬