ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ‎এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, ‘গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। আমরা সেটা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, আমাদেরকেও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মত শ্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ। এই শ্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না।’ কুমিল্লা নগরীতে কুমিল্লা স্টেশন ক্লাবে মঙ্গলবার আয়োজিত এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‎গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সকল সংস্কার বাস্তবায়ন করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

‎ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা এবং শহিদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।

‎অনুষ্ঠানে বিশেষ ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া,জামায়াত কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ,এবি পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে’

আপডেট সময় : ০৩:২৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬