স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য দিলেন ইসি আনোয়ারুল
- আপডেট সময় : ০৩:১৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয়ভাবে হবে, তা শেষ পর্যন্ত জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এই নির্বাচন কমিশনার জানান, আইন অনুযায়ী পর্ষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। তবে পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়।
তিনি বলেন, ‘সরকার এখন যেভাবে ব্যবস্থা নিতে বলছে, কমিশন সেভাবেই ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের মূল কাজ হলো নির্বাচনের ব্যবস্থাপনা করা।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে দলগুলো তাদের প্রাপ্ত আসনের আনুপাতিক হারে আসন লাভ করবে।




















