ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জায়নবাদ মানবতার শত্রু: পাক প্রতিরক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: জায়নবাদ মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ওই পোস্টে খাজা আসিফ জায়নবাদকে মুসলিম বিশ্বের অস্থিতিশীলতার পেছনের চালিকাশক্তি এবং ‘মানবতার জন্য হুমকি’ বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

তিনি লিখেছেন, ‘ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী বিশ্বের ওপর যে বিপর্যয় ঘটেছে, যতগুলো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে; তার প্রতিটির সঙ্গেই জায়নবাদী মতাদর্শ এবং ইহুদি রাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে।’

এ সময় বিদেশি হুমকির বিরুদ্ধে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে ঢাল আখ্যা দেন তিনি। খাজা আসিফ বলেন, একটি চুক্তিতে পৌঁছাতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তেহরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জায়নবাদ মানবতার শত্রু: পাক প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ১১:১৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬