ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবকে ধারন না করে সরকার ভূলপথে পা বাড়াচ্ছে: এ্যাড. আবু মোহাম্মদ সেলিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম বলেছেন, ‘ নবনির্বাচিত সরকার জুলাই বিপ্লবকে ধারন না করে ভূল পথে পা বাড়াচ্ছে। সরকারের উদ্দ্যেশে তিনি বলেন, আপনারা ভুলে যাবেন না এই দেশে ছাত্র-জনতা যদি জুলাই বিপ্লব না ঘটাতো তাহলে আপনাদেরকে এখনো লন্ডনে থাকতে হতো।

তিনি আরো বলেন, আপনারা আজকে নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের হামলা, চাঁদাবাজিসহ যেই নৈরাজ্য তৈরি হয়েছে সেটা সাহসিকতার সাথে গণমাধ্যমে তুলে ধরতে হবে। জাতির সামনে সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে এর বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এ্যাড. আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘ ফ্যাসিবাদ পরাজিত শক্তি যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা আর কোনদিন যেন বাংলাদেশের মাটিতে এসে ভিত্তিস্থাপন করতে না পারে, সেই জায়গাটি আমরা আর কোনদিন দেখতে চাই না। আমাদের জন্য আজ বড়ই প্রয়োজন দেশপ্রেমিক জনশক্তি, আমরা যে পেশাতেই থাকিনা কেন আমাদের দেশপ্রেম থাকতে হবে ’।

কুরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে রমজানের ফজিলতের বর্ণনা করতে দিয়ে মহানগরী আমীর বলেন, ‘যে মাসে কুরআন নাযিল করা হয়েছে সেই মাসটিই হচ্ছে রমজান মাস। কুরআন নাযিল করা হয়েছে জন্যই রমজানের মর্যাদা এতো বেশি। এজন্য রমজানের যে শিক্ষা সেটি আমাদের নিতে হবে। রমজানের শিক্ষা বাকি ১১টি মাসে বাস্তবায়ন করে একটি পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।’

রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বিশিষ্ট কথাসাহিত্যিক রাজশাহী সংবাদের সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব কালের কন্ঠের রাজশাহী ব্যুরো ড. সাদিকুল ইসলাম স্বপন ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক, রাজশাহী সংবাদের সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের সেক্রেটারি আহসান হাবিব অপু, রাজশাহী টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম সাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল। এছাড়াও রাজশাহী মহানগরীর জামায়াতের কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই বিপ্লবকে ধারন না করে সরকার ভূলপথে পা বাড়াচ্ছে: এ্যাড. আবু মোহাম্মদ সেলিম

আপডেট সময় : ০৩:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬