ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

  ভোট কারচুপি ও জালিয়াতির পথেও পরাজিত, এবার ষড়যন্ত্রে মরিয়া!: নাহিদ ইসলামের পোস্ট  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

প্রসঙ্গ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভোট কারচুপি ও জালিয়াতির পথেও পরাজিত, এবার ষড়যন্ত্রে মরিয়া! রোববার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম লেখেন, বাড্ডা আদর্শনগর বিদ্যা নিকেতন কেন্দ্রে ৩৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি বরকতের কেন্দ্রে প্রবেশের ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। ভোটের দিন বিভিন্ন সংবাদমাধ্যমের লাইভে স্পষ্ট দেখা যায়, অন্যান্য দলের পোলিং এজেন্টদের আসনে বসা কিছু ব্যক্তিকে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের নাম উচ্চারণ করতে।

হিসাব অনুযায়ী নাহিদ ইসলাম শুরু থেকেই উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু ফলাফলের কাগজে সেই ব্যবধান হঠাৎ করেই অনেকটা কমে যায়। ফলে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন ও সংশয়ের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ভোর পাঁচটা পর্যন্ত ভোটকেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চলেছে বলে অভিযোগ রয়েছে। বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের ক্যাডার বাহিনী বিভিন্ন কেন্দ্রে ভয়-ভীতি সৃষ্টির চেষ্টা করেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চূড়ান্ত ফলাফল ঘোষণার সময়ও উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি করা হয়।

কারচুপি, ভয়ভীতি, ফলাফল বদলের রাজনীতি, এগুলো জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের সাথে যায় না। এই চাক্ষুষ অনিয়ম এবং কারচুপি করেও দমানো যায়নি মো. নাহিদ ইসলামকে। জনগণের রায়কে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাদের জবাব জনগণই দিবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

  ভোট কারচুপি ও জালিয়াতির পথেও পরাজিত, এবার ষড়যন্ত্রে মরিয়া!: নাহিদ ইসলামের পোস্ট  

আপডেট সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬