ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুটি ভূত তাড়াতে আমরা মাঠে নেমেছি: মামুনুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

সুমন আহমেদ (রায়গঞ্জ): বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, “এ দেশে শুধু ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, বরং বাংলাদেশকে সুপরিকল্পিত মৃত্যুপুরী থেকে রক্ষা করতে ছাত্র-জনতা বুকের রক্ত দিয়েছে। গত ১৫ বছরে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে এবং আলেম-ওলামাদের নির্বিচারে হত্যা করা হয়েছে। এখন সময় এসেছে সেই জুলুম ও শোষণের চরিত্রের আমূল পরিবর্তন করার।”

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতীতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-৩ আসনের ঐক্যজোটের প্রার্থী মাওলানা মুফতি আব্দুর রউফের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে মামুনুল হক বলেন, “প্রায় ৪ কোটি ছাত্র-জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। দেড় হাজার মানুষ শহীদ হয়েছে এবং ৩০ হাজারের বেশি জুলাই যোদ্ধা আহত হয়েছে। এই ত্যাগের বিনিময়ে বাংলা আজ ফ্যাসিবাদমুক্ত। কিন্তু দুঃখের বিষয় হলো, এখনো একটি গোষ্ঠী লুটপাট ও চাঁদাবাজিতে লিপ্ত হয়ে সাধারণ মানুষের রক্ত চুষতে ব্যস্ত।”

তিনি আরও বলেন, “গত ৫৪ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বারবার শাসক পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের চরিত্রের পরিবর্তন হয়নি। আগে বিদেশি শাসকরা সম্পদ লুট করত, আর এখন দেশি শাসকরা সম্পদ বিদেশে পাচার করে। এ দেশের ইসলামপন্থীরা কারো ভাড়াটিয়া হিসেবে থাকবে না। কেউ যদি একক প্রভাব বিস্তারের চেষ্টা করে, তবে তার পরিণাম ভালো হবে না।”

রাজনীতিকে কলুষমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “বাংলাদেশ থেকে দুটি ‘ভূত’ তাড়াতে আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোটের ভূমিধস জয় হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাজনীতি গড়ার লক্ষ্যেই এই জোট গঠিত হয়েছে।”

উপজেলা আমির মো. আলী মর্তুজার সভাপতিত্বে এবং ডা. এস এম মুনসুর আলী ও মাওলানা আব্দুল লতিফ খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক শায়খ ডক্টর আব্দুস সামাদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি আব্দুর রউফ, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুস ছালাম ও সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিনসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুটি ভূত তাড়াতে আমরা মাঠে নেমেছি: মামুনুল হক

আপডেট সময় : ০৩:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬