ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বদলগাছীতে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার (নওগাঁ): জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নওগাঁর বদলগাছীতে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শরিফ ওসমান হাদী ক্যালচারাল সোসাইটির উদ্যোগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বাদ মাগরিব বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে পরিবেশনা করেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার শিল্পীরা। কাওয়ালী, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থলটি দর্শক-শ্রোতায় পরিপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি সমর্থিত নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম, থানা ছাত্রশিবিরের সভাপতি রাসেল, সেক্রেটারি জুবায়েরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অপসংস্কৃতির আগ্রাসন থেকে সমাজকে মুক্ত করে সুস্থ ও মূল্যবোধভিত্তিক সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় গঠনমূলক ও ইতিবাচক সাংস্কৃতিক আয়োজনের ঘাটতি ছিল। এই আয়োজন সেই শূন্যতা পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের শহীদরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন। তাঁদের সেই আত্মত্যাগ স্মরণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বদলগাছীতে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট সময় : ০৩:১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬