ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা এবং পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, তাদের যৌক্তিক দাবিতে কর্ণপাত না করে আন্দোলনরতদের ওপর পুলিশের হামলা চরম মানবাধিকার লঙ্ঘন।

এমনকি সংবাদকর্মীরা এবং পথচারীরা পর্যন্ত এ থেকে রেহাই পায়নি। আন্দোলনরতদের ওপর অমানবিক হামলায় অনেকের হাত-পা ভেঙে গিয়েছে, তারা রক্তাক্ত হয়েছেন। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যারা এই সরকারকে ক্ষমতায় এনেছে, তাদের ওপর হামলা করা হলো।

তাদের যৌক্তিক দাবি জুলাই বিপ্লবী ওসমান হাদি হত্যার বিচারকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি হাদি হত্যার বিচারে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। এছাড়া হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং আহতদের সুচিকিৎসার দাবি জানান এই নেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা

আপডেট সময় : ০৪:৩১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬