ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-এনসিপির ইশতেহার অনুষ্ঠানে গিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি দল ইশতেহার ঘোষণা করে জনগণকে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী ও এনসিপি বুধবার নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সেখানে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন চৌধুরী মোনামী।

তিনি ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কর্মসূচি মার্চ ফর জাস্টিস পালনকালে পুলিশের হাতে আটক হওয়া শিক্ষার্থীকে ছাড়াতে গিয়ে আহত হয়ে প্রথম আলোচনায় আসেন। পরে ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শেহরীন আমিন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়। যদিও পরে হামিম তার কাছে দুঃখ প্রকাশ করেন।

তবে গতকাল জামায়াতের নির্বাচনি ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও ব্যাপকভাবে আলোচনায় এসেছেন শিক্ষিকা মোনামী। এই আলোচনায় আরো ঘি ঢেলে দিলেন একটি পোস্ট দিয়ে। জামায়াতের নির্বাচনি ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে ঢাবি শিক্ষিকা মোনামী একটি ছবি তুলে পোস্ট করেছেন।

পোস্টে তিনি লেখেন— জামায়াত ও এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানস্থলে থাকতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন। মোনামী সেই ছবির ক্যাপশনে লেখেন— ‘আমি ১১দলীয় জোটের অন্তর্ভুক্ত এনসিপি ও জামায়াত—উভয় দলের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করেছি। আমি আশাবাদী, এই নির্বাচন গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াত-এনসিপির ইশতেহার অনুষ্ঠানে গিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

আপডেট সময় : ০১:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬