ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় করা মামলায় রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সহকারী প্রোগ্রামার (আইসিটি শাখা) ছরওয়ারে আলমের জামিন আবেদন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই খন্দকার সালেহ আবু নাঈম।

অন্যদিকে ছরওয়ারে আলমের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তার পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে গত বুধবার হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ১৭/১৮/২৫/২৬/২৭ ধারায় একটি মামলা করেন দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো: সিরাজুল ইসলাম। মামলায় ছরওয়ারে আলমকে আসামি করা হয়। এছাড়া, মামলায় অজ্ঞাত পরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে ছরওয়ারে আলমসহ অজ্ঞাত পরিচয় ১৫ থেকে ২০ জন বিবাদী পরস্পর যোগসাজশে কম্পিউটার ডিজিটাল ডিভাইসে বেআইনি প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করে; যা নারীর প্রতি বিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত সহিংসতা, ঘৃণা ও দাঙ্গা-হাঙ্গামা ছড়ায়। এরপর মামলার ও অন্য সাক্ষীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অল্প সময়ের মধ্যেই ওই এক্স (টুইটার) হ্যান্ডেলটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন

আপডেট সময় : ১২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬