ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: নীলফামারীর জলঢাকার ধর্মপাল ইউনিয়নের বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের অর্ধশতাধিক নেতা কর্মী জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া এলাকায় জামায়াতের নির্বাচনি গণসংযোগ চলাকালে তারা যোগদান করেন। যোগদানকারী নেতা কর্মীরা হলেন, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মহুবর, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, ৯ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি আনিসুর রহমান সহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।

যোগদান অনুষ্ঠানে ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের পক্ষে বক্তব্য বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে আমি ও আমার কর্মী এবং অনুসারীরা এ সংগঠনে যোগদান করছি। একই সঙ্গে জামায়াতের নীলফামারী -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে নির্বাচনি প্রচারণায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নীলফামারী -৩ (জলঢাকা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সালাফী। আরো বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওন, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান, জেলা শিবিরের সভাপতি তাজামুল হাসানসহ ইউনিয়ন জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সালাফী জানান, বিএনপি নেতাকর্মীদের তিনি তার দলে স্বাগত জানিয়ে বলেন, সবাইকে নিয়ে তিনি এখন মাঠে কাজ করছেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলঢাকায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : ১১:৫০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬