ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যহীন সমাজ গড়তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন জামায়াত প্রার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-৩ আসনের প্রার্থীরা দিন-রাত এক করে প্রচার চালাচ্ছেন। মোড়ে মোড়ে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন, চায়ের দোকান থেকে শুরু করে বাজার পর্যন্ত চলছে নির্বাচন নিয়ে আলোচনা। কেউ দিচ্ছেন অঞ্চলভিত্তিক ভোটের হিসাব, আবার কেউ প্রার্থীদের সরব উপস্থিতিতে মুখরিত করে তুলছেন এলাকা। সব মিলিয়ে নির্বাচনী আমেজে জমে উঠেছে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন।

শুক্রবার (৩০ জানুয়ারি) হড়গ্রাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। সকাল থেকেই হড়গ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন তিনি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, তিনি একটানা ২৮ বছর হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কারণে রাজশাহী-৩ আসনে দাড়িপাল্লার পক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকা জনগণ এবার উৎসবের আমেজে ভোট দিতে অপেক্ষা করছে। বৈষম্য দূর করতে ও পরিবর্তনের প্রত্যাশায় মানুষ দাড়িপাল্লা প্রতীকে ভোট দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাড়িপাল্লার পক্ষে রায় দেবে এ বিশ্বাস তাঁর রয়েছে। এর আগে বৃহস্পতিবার পবা উপজেলার কাটাখালী পৌরসভা, পারিলা ও বড়গাছী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান জামায়াত প্রার্থী। এসব কর্মসূচিতে তরুণ ভোটারদের কাছে টানতে বিশেষ গুরুত্ব দিতে দেখা যায় তাঁকে। গণসংযোগ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ প্রচার মিছিল নিয়ে এলাকায় প্রচারণা চালান।

গণসংযোগের সময় তিনি হড়গ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে যান, স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোকানে ঢুকে মানুষের সঙ্গে কথা বলেন। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে কখনো গাড়িতে, কখনো হেঁটে অংশ নেন জামায়াত প্রার্থী। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক ও অনুসারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্যহীন সমাজ গড়তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন জামায়াত প্রার্থী

আপডেট সময় : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬