ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত ডা. হাসানুজ্জামান হাসুর আম্মার ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে জ্বাশনে জুলুশ নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছে রোমো হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

আমি কথা বলতে পারতাম না, শুধু কেঁদেছি: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিচারণ করে বলেন, “২০০১ সালের নির্বাচনে আপনারা মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকা দিয়ে মালা বানিয়ে আমাকে দিয়েছিলেন। সেই ভালোবাসার ঋণ আমি ভুলিনি। আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। বিগত নির্বাচনগুলোতে আমি কথা বলতে পারতাম না, শুধু কেঁদেছি। এবার একটি সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে কালিতলা এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরো বলেন, ১৫-১৬ বছর আমরা আপনাদের সামনে আসতে পারি নাই তখন যে সরকার ছিল সে ছিলো একজন জুলুমবাজ সরকার। আমাদের শুধু তাড়িয়ে নিয়ে বেড়াতো, আমার বিরুদ্ধে ১১৭টা মামলা দিয়েছিল।

ঠাকুরগাঁও জেলায় ৭০টি মিথ্যা মামলায় সাড়ে ৭হাজার আসামি ছিল। গড়েয়া ইউনিয়নে ৯জন মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে। মিথ্যা মামলায় পুলিশ আমাদের লোকজনদের তাড়িয়ে বেড়াত। প্রচন্ড শীতে কেউ গাছে উঠে থাকতো, কেউ ধান ক্ষেতে লুকিয়ে থাকতো।

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমরা ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করতাম, কথা বলার সংগ্রাম করতাম। সারা দেশে ৬০লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিল। তিনি বলেন, “আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি। এবার সুযোগ এসেছে। আমাকে ধানের শীষে ভোট দিলে আমি সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারবো। আমি কাজ করা মানুষ।”

তিনি আরও বলেন, “আমরা ভিক্ষা নিয়ে বাঁচতে চাই না, আমরা কাজ করে বাঁচতে চাই। ঠাকুরগাঁওয়ে অনেক উন্নয়ন করতে হবে। আমাদের মা-বোন ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমি কথা বলতে পারতাম না, শুধু কেঁদেছি: মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬