তারেক রহমানের অপেক্ষায় রাজশাহী, নওগাঁ ও বগুড়া
- আপডেট সময় : ১১:৩৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: দীর্ঘ প্রায় ১৯ বছর পর দেশের উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের প্রথম পর্বে তিনি রাজশাহীতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন। এরপর সেখান থেকে নওগাঁয় গিয়ে দলীয় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
রাজশাহী ও নওগাঁর কর্মসূচি শেষ করে তারেক রহমান যাবেন বগুড়ায়। সেখানে তিনি বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারের অংশ নেবেন। পাশাপাশি জেলা বিএনপির উদ্যোগে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার সূচি রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি বগুড়া সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তখন তারেক রহমানের সেই কর্মসূচি বাতিল করা হয়। লন্ডনে দীর্ঘ প্রায় দেড় যুগ নির্বাসনে থাকার পর দেশে ফেরার পর এটি তার নিজ নির্বাচনি এলাকায় প্রথম সফর।




















