ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত ডা. হাসানুজ্জামান হাসুর আম্মার ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে জ্বাশনে জুলুশ নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছে রোমো হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে: মামুনুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ছাত্র-জনতার অংশগ্রহণে হওয়া জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করে দিতে পরাজিত সব শক্তি বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই। তাই তারা মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলেন, তারাই আবার গোপনে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করেন। জাতীয় রাজনীতিতে এ মোনাফেকি দেখতে চাই না।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা না করতেও প্রশাসনের প্রতি আহ্বান জানান মামুনুল হক। আগামীতে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত আরেক প্রার্থী শামীমের ছোট ভাই মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা আমির মো. তোফাজ্জল হোসেন ফরিদ, নেছারাবাদ উপজেলা আমির মো. আবুল কালাম আজাদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে: মামুনুল হক

আপডেট সময় : ০৩:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬