সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ২৪-এর জুলাই গণআন্দোলনে দেশের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিমের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে চট্টগ্রামে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারেক রহমান শহীদ ওয়াসিমের বাবার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, ‘আপনি একজন বীরের পিতা; একজন গর্বিত পিতা। বাংলাদেশের মানুষ শহীদ ওয়াসিমসহ ২৪-এর গণআন্দোলনের সব শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’ তিনি আরো বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।




















