ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুনায়েদের খেজুরগাছের সঙ্গে হাঁস নিয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক পেয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ব্যারিস্টার রুমিন ফারহানা। অন্যদিকে এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিব খেজুরগাছ প্রতীক পেয়েছেন। বুধবার জেলা নির্বাচন অফিস থেকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন, ‘আমি যা বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব। আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।’ তিনি আরও বলেন, ‘বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র—সময়ই বলবে কপাল কেমন। আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুনায়েদের খেজুরগাছের সঙ্গে হাঁস নিয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন

আপডেট সময় : ১০:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬