ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে শাকসু নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন বিএনপিপন্থি শিক্ষকেরা। তারা অভিযোগ করেছেন, নির্বাচনে দায়িত্ব পালন করলে শিক্ষকদের একটি অংশের অভিযোগ বিএনপিপন্থি শিক্ষকদের দিকে চলে আসে। এজন্য তারা নির্বাচন পরিচালনায় অংশ নেওয়া থেকে বিরত থাকবেন। পাশাপাশি অন্য শিক্ষকদেরও একইভাবে দায়িত্ব পালন না করার আহ্বান জানিয়েছেন। শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীন।

অধ্যাপক ড. আশরাফ উদ্দীন বলেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের একটি হল দখল করা হয়েছে। তখন নীতিমালা তৈরি করা হয়েছিল, কিন্তু পরে সেই নীতিমালা বাতিল করা হয়। ইউটিএলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং আমাদের ট্যাগিং দেওয়া হয়েছে। আমরা যদি নির্বাচন পরিচালনা করি, তাহলে জাতীয়তাবাদী শিক্ষকদের আবারও দোষ দেওয়া হবে।

এদিকে নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে ছাত্রশিবির। সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ছাত্র সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট। শাকসু নির্বাচন নির্ধারিত তারিখেই অর্থাৎ, অবশ্য অবশ্যই আগামীকালই অনুষ্ঠিত হতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক চাপ হুমকি কিংবা পেশিশক্তির কাছে নতি স্বীকার করে নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এর আগে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদনের প্রতিবাদে এবং নির্ধারিত সময়ে নির্বাচন চেয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

আপডেট সময় : ০৯:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬