ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার সম্মানে ওই আসনে দলীয় প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত। রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘জোটে না থাকলেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন, তার সম্মানে ওই আসনে আমরা দলীয় প্রার্থী দেব না। আমাদের যে প্রার্থী ওই আসনে মনোনয়ন জমা দিয়েছেন, তিনি তা প্রত্যাহার করে নেবেন।’

প্রসঙ্গত, ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

আপডেট সময় : ০৪:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬