ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নিবো কিনা পুর্নবিবেচনা করছি। রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে পক্ষপাত করছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাবে বলছি- একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচনের কমিশনের ওপর কোনো কনফিডেন্ট পাচ্ছি না। এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা এটাও পুর্নবিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। কোনো সিদ্ধান্ত এখন আমি দিবো না। আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করবো এই বিষয়ে। তবে আমরা এই বিষয়টি অবশ্য পুর্নবিবেচনা করবো।

এনসিপির মুখপাত্র আসিফ বলেন, অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, আমাদের ১০ দলীয় নির্বাচনী ঐক্য আছে। আমরা সকল পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা পরর্বর্তী সিদ্ধান্ত আমরা জানাবো।

সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে রাজপথে নামারও প্রস্তুতি গ্রহণ করবে বলেও জানান আসিফ মাহমুদ।

রোববার নির্বাচন কমিশনে প্রার্থীদের বৈধতা নিয়ে আপিল শুনানীর মাঝখানে নির্বাচন কমিশনাররা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তার এসে আরপিও, সংবিধান বিরোধী রায় দিয়েছেন বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৪:২০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬