ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দলের আমির ডা: শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি সকাল ৯টায় শুরু হয়ে চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

বৈঠকে নায়েবে আমিরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের কয়েকজন বিশেষজ্ঞ এবং জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীলবৃন্দ।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলের নির্বাচনী ইশতেহার, পলিসি পেপার, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।এছাড়াও নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২২ জানুয়ারি ঢাকায়, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গসহ সারাদেশে জামায়াতের আমিরের সফরসূচি চূড়ান্ত করা হয়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬