ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্যে চরমোনাই পীরের দলকে এখনো আসার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে খালি থাকা ৪৭টি আসন সমঝোতা চূড়ান্তের কাজও চলছে। দলটি শেষ পর্যন্ত না এলে শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে এসব আসন বণ্টন করা হবে বলে জানিয়েছেন নেতারা।

এদিকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন নেই, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শরিয়াহ আইন বাস্তবায়ন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের বক্তব্যকে সঠিক নয় বলেও মন্তব্য করেন মামুনুল হক। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে যে জোটের সূচনা হয়েছিল, আদর্শিক অবস্থান থেকে কেউ পিছপা হয়নি।

মামুনুল হক বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায়, তাহলে সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে, তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।

তিনি আরো বলেন, জোটের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই স্থানে আলাদা প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ১১ দলীয় নির্বাচনি ঐক্যে চরমোনাই পীরের দলের আসার সম্ভাবনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেখা যাক কী হয়? আমাদের দরজা সব সময় খোলা। তিনি বলেন, খালি থাকা ৪৭টি আসন সম্পর্কে সিদ্ধান্ত নিতে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বসে সিদ্ধান্ত নিলে তা জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালি থাকা ৪৭ আসন কীভাবে বণ্টন হবে, জানাল ১০ দলীয় জোট

আপডেট সময় : ১০:২৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬