ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ২০২৪ সালের জুলাই-আগস্টে ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যাসহ ২২ জনকে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এ সময় প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ও বি এম সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

মামলার অগ্রগতি তুলে ধরে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ট্রাইব্যুনালকে বলেন তদন্ত প্রতিবেদন দাখিলে জন্য চার সপ্তাহ সময় চাই। পরে আদালত এ সংক্রান্ত বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদনে দাখিলের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এদিন মামলার ১৫ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাত আসামি ট্র্যাইব্যুনালে উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। সেদিন দুপুরে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ ইয়ামিনের নিথর দেহ পরে পুলিশের এপিসির ওপরে রাখা হয় এবং সেখান থেকে মরদেহটি ফেলে দেওয়া হয়। এছাড়া সাভার ও আশুলিয়া এলাকায় সবমিলিয়ে ২২ জনকে গুলি করে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আপডেট সময় : ১১:০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬