ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ নিউজ ডেস্ক: ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ তারিখ ঠিক করেন। একই সঙ্গে শেখ হাসিনা, রাদওয়ান মুজিব ববি সিদ্দিক, টিউলিপের অপর এক মামলায় যুক্তিতর্কের জন্য আগামী ১৮ জানুয়ারি ধার্য করেন বিচারক।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত মামলাটিতে ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আমরা সাক্ষ্য-প্রমাণ দ্বারা মামলাটি প্রামাণ করেছি। আশা করছি আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া।

মামলার অন্য আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

আপডেট সময় : ১০:৩১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬