সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়
- আপডেট সময় : ১০:৫১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রদূতকে তলব করে এটি স্পষ্টভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে বিনা উসকানিতে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা দুই দেশের মধ্যকার সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ক্ষেত্রে বড় অন্তরায়। বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের আন্তসীমান্ত গোলাগুলি বন্ধে মিয়ানমার সরকারকেই সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত সোমবার সকালেও টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে। এই ঘটনা সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
তলবের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন, তাঁর সরকার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।





















