আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস
- আপডেট সময় : ১১:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দীর্ঘ ১৭ বছর গুম-খুনের শিকার হয়েছি। কিন্তু এখনও ষড়যন্ত্র চলছে। ভাবটা এমন যে বিএনপি কথাই বলতে পারবে না। বললেই বিভিন্নভাবে টুইস্ট করা হচ্ছে। কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মির্জা আব্বাস বলেন, আজকে নির্বাচনের সুযোগ নিয়ে যারা দেশকে অস্থির করার চেষ্টা করছেন, খুনখারাবি ও মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছেন— তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। জনগণ তাদের পালস বুঝে গেছে। দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণ আর তাদের ফাঁদে পা দেবে না।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম। আমার বাসা হাসপাতালে পরিণত হয়েছিল। সেখান থেকে আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে আহতদের বিভিন্ন হাসপাতালে নিতে তিনটি অ্যাম্বুলেন্স অনবরত কাজ করেছে। সে অত্যাচার থেকে শতকষ্ট সহ্য করে নিজের জীবনের বিনিময়ে আমাদের রক্ষা করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে। দেশ ছেড়ে যাননি। অথচ একটিবারও কৃতজ্ঞতা নেই। সব নাকি তারা অর্জন করেছে।





















